মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে ডিভিশন মঞ্জুর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে এ সময় কারাগারে আইভীর ডিভিশনের জন্য আইনজীবীরা আবেদন করলে তা মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (১২ মে) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলায় আইভীর জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আদালত জামিন মঞ্জুর করেননি।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা জামিন চেয়েছিলাম। তবে আদালত তা মঞ্জুর করেননি। আমরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব। আমরা ডিভিশনের জন্য আবেদন করেছিলাম। ডিভিশনের ব্যাপারে কোর্ট ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। ডিভিশনের যাবতীয় বিষয়ে আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেবেন যেন তিনি ডিভিশন পান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর