বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিজের গাড়িতেই চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন শিগগিরই সংরক্ষিত নারী আসনে নির্বাচন : ইসি মাছউদ শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ চালু তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ২২ হাজার কোটি টাকা, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন হাবিবুল বাশার সুমন ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ভোরে সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ২:১৭ অপরাহ্ন

ফজরের নামাজের পর ভোরবেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন তিনি।

এ সময় জামায়াত আমির বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো।

তিনি আরো বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।

কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ৬টা থেকে ১০ টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়।। এসময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারের আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর