বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আই লাভ মোহাম্মদ’ প্রচারণা ইস্যুতে ভারতে গ্রেফতার ৮১

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

 ভারতের উত্তরপ্রদেশে ‘আই লাভ মোহাম্মদ’ প্রচারণা ইস্যুতে  অন্তত ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। হয়েছে ১০টি এফআইআরও।

ঘটনার সূত্রপাত গত মাসের শুরুতে। ঈদে মিলাদুন্নবীর মিছিলের সময় ‘আই লাভ মোহাম্মদ’ লেখা ব্যানার টানানোর অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। এর প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে বেয়ারিলির একটি মসজিদে বিক্ষোভের ডাক দেন স্থানীয় আলেম তৌকির রাজা খান। তবে শেষ মুহূর্তে সেটি স্থগিত করা হয়।

এতে বিক্ষুব্ধ জনতা তার বাসভবনের সামনে ব্যানার হাতে স্লোগান দেয়। পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। পাল্টা ইট-পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৌকির রাজা খান ও তার কয়েকজন সহযোগীকেও।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর