সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় ইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) নির্বাচনী আইন ও আচরণবিধি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও উত্তোরণ শীর্ষক কর্মশালায় এমন দাবি তোলেন তারা। কর্মশালায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রগুলো জানিয়েছে, দু’দিনের কর্মশালায় কর্মকর্তারা নিজেদের ভেতর থেকেই রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি তুলেছেন। এছাড়া তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দাবি করেছেন। ভোটের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অনেক সময় পাওয়া যায় না, তাদের দৃশ্যমান করা; সরকারি সম্পদের ব্যবহার রোধ; আচরণবিধি প্রতিপালনে অনীহা; হেভিওয়েট প্রার্থীদের নিয়ন্ত্রণে সংকট নিয়েও আলোচনা হয় বৈঠকে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি বিবেচনাধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর