বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আরব আমিরাতে পাকিস্তানিদের ভিসা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন
পাকিস্তানের রাস্থায় ভিক্ষাবৃত্তি। ছবি: রয়টার্স

ভিক্ষাবৃত্তি ও অপরাধমূলক কাজে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানের সাধারণ নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রেখেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক দ্য ডন। বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) পাকিস্তানের সিনেট ফাংশনাল কমিটি অন হিউম্যান রাইটস-এর এক বৈঠকে বিষয়টি তুলে ধরেন সালমান চৌধুরী। তিনি বলেন, পাকিস্তানে যারা কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারী— কেবল তাদেরকেই ভিসা দিচ্ছে আরব আমিরাত। কিন্তু বেশ কিছুদিন ধরে সাধারণ পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে দেশটি।

তবে পাকিস্তানি পাসপোর্টের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কার কথাও উল্লেখ করেছেন সামলান। তিনি জানান, পাকিস্তানি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে অল্পের জন্য বিরত আছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

এ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘যদি (পূর্ণাঙ্গ) নিষেধাজ্ঞা আরোপিত হয়, তবে তা প্রত্যাহার করা কঠিন হবে।’

এদিকে, ইসলামাবাদে আমিরাতের দূতাবাসের ঊর্ধ্বতন এক কূটনীতিক পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ডন-কে বলেছেন, পাকিস্তানের নাগরিকদের ভিসার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই।উল্লেখ্য, ইতোপূর্বে পাকিস্তানিদের ভিসা প্রদানের জন্য আবেদনের সঙ্গে পুলিশের দেওয়া চারিত্রিক সনদপত্র বাধ্যতামূলক করেছিল আমিরাত সরকার।

ওভারসিজ এমপ্লয়মেন্ট প্রোমোটার আইসাম বেগ বলেছেন, ওয়ার্ক ভিসায় নয়, বরং ভিজিট ভিসায় যাওয়া পাকিস্তানি নাগরিকদের নিয়েই উদ্বিগ্ন আমিরাত সরকার। কেননা ভিজিট ভিসায় গিয়ে অনেক পাকিস্তানি নাগরিকই দেশটিতে ভিক্ষাবৃত্তি শুরু করেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত বর্তমানে কেবলমাত্র নীল (ব্লু) এবং কূটনৈতিক পাসপোর্টধারীদেরকে ভিসা দিচ্ছে।-তথ্যসূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য ডন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর