শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

কাওরান বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে চাই: ক্যাব সভাপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪২ অপরাহ্ন

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নতুন সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘কাওরান বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে চাই আমরা। সেখানে কৃষকরা সরাসরি সবজি বিক্রি করবেন। তাদের কাছে থেকে পণ্য কিনে সরাসরি বাজারে চলে যাবেন খুচরা ব্যবসায়ীরা। ২০ টাকা বা তারও কমে সেখান থেকে সবজি কেনা যাবে।’

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ক্যাব সভাপতি বলেন, ‘কাওরান বাজারের উত্তর গেট দিয়ে ৩০ টাকার পটল প্রবেশ করে সেটি অন্য গেট দিয়ে পাইকারি বা খুচরা বাজারে গেলেই দাম বেড়ে হয় ৭০ টাকা। যেসব সবজি ১০০ টাকায় বিক্রি হয়, কৃষক ৮০ টাকায় পেতেন, তাহলেও কারও কষ্ট হতো না। কিন্তু কৃষক তো পাচ্ছেন ৩০ টাকায়। মাঝখানে ভোক্তা সেই জিনিস কিনছে ১০০ টাকায়। ওই ৭০ টাকা তো পথে পথে চলে যাচ্ছে। মূলত উৎপাদন খরচ হ্রাস ও বিপণনব্যবস্থা আধুনিক না করতে পানায় এমন সমস্যা হচ্ছে।

তিনি জানান, পূর্বাচল ৩০০ ফিট সড়কের পাশে শাকসবজি বিক্রির একটি হাব চালু হতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে  ৩০০ ফিট সড়কের পাশে একটি হাব চালু হতে যাচ্ছে।

সফিকুজ্জামান বলেন, ‘কৃষিঋণ প্রান্তিক কৃষকের কাছে কতটুকু পৌঁছায়, তা নিয়ে অনুসন্ধান হওয়া দরকার। কৃষকরা ন্যায্যমূল্যে সারও পাচ্ছেন না।’

তিনি বলেন ‘ক্যাবের নিষ্ক্রিয় কমিটিগুলোকে পুনর্গঠন ও সক্রিয় করা হবে। উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া হবে এর কার্যক্রম। আমরা সরকারকে দেখিয়ে দেব, ভোক্তার অধিকার সংরক্ষণে কোথায় কোথায় আইনের প্রয়োগ সম্ভব।’

প্রসঙ্গত ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান গত ৩০ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে থেকে অবসরে যান। এর আগে তিনি আড়াই বছর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর ৯ সেপ্টেম্বর তিনি ক্যাবের সভাপতি হন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক, হুমায়ূন কবির ভূঁইয়া, কোষাধ্যক্ষ মঞ্জুর-ই-খোদা তরফদার, প্রচার সম্পাদক মুসা মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহা. শওকত আলী খান প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর