শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন আসিফ মাহমুদ: প্রতিমন্ত্রী শাহে আলম নগরবাসীর সেবা নিশ্চিতে রাজউকের কর্মকর্তাদের দলগতভাবে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিল নিয়ে জরুরি নির্দেশনা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৩ শিশুর মৃত্যু বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফ ‘মর্মাহত ও স্তম্ভিত’ হজ পালনে সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান ইভি গাড়ি পরিদর্শন ও গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন আসিফ মাহমুদ: প্রতিমন্ত্রী শাহে আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

স্থানীয় সরকার বিভাগে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) ও অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

আজ শনিবার (২৩ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মীর শাহে আলম।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল অনুমোদন করেছিলেন।

প্রতিমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়েও অনিয়মের অভিযোগ তোলেন তিনি। তার দাবি, একটি প্রকল্পের টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে।

তিনি বলেন, দ্রুত পিরোজপুর পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর