সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনে থাকবেনা দলীয় প্রতীক: সিইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিলে নির্বাচন উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আজ সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। তবে এবার দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে প্রার্থীদের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে, যা নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করতে পারে।

তিনি আরও বলেন, আমরা চাই ভালো নির্বাচনের একটি সংস্কৃতি গড়ে উঠুক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়।

অতীতের সহিংসতার প্রসঙ্গ টেনে নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আগে বহু হত্যাকাণ্ড ও সংঘাতের ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে ওঠে এবং একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও বিরোধ দেখা দেয়।

নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় উল্লেখ করে সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটারসহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর