রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নতুন হেড ও গোলরক্ষক কোচ আসবেন ২ বছরের চুক্তিতে : বাফুফে কাবরেরা অধ্যায় শেষ, নতুন কোচের সন্ধানে বাফুফে ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি ক্ষমতায় গ্রহনের পর বিএনপির মুখোশ উন্মোচিত হচ্ছে: নাহিদ শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী মিলন কালোবাজারি ও তেল মজুতদারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী আসাদুজ্জামান রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির বিশেষ অভিযান বিএনপি সরকার সংস্কার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি হবে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের অধীনে প্রভাবমুক্ত, নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগনের মধ্য সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি হবে।

আজ রোববার (৮ জুন) সকালে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, বেশিরভাগ দল ডিসেম্বরেই নির্বাচন চেয়েছে। এরপর রয়েছে রমজান, পরীক্ষা, কালবৈশাখীর ঝড়বৃষ্টি—এই সময়ে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব—এই দাবি করে তিনি আরও বলেন, নির্বাচন পেছাতে যারা প্রভাবিত করছে, সেই প্রভাব থেকে সরকার মুক্ত হয়ে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর