বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি অপসারণ সাংবিধানিক প্রক্রিয়ায় হতে হবে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে কোনো হটকারি সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি সাংবিধানিক প্রক্রিয়ায় হওয়া উচিত বলে আমরা মনে করি। সেইজন্য  অতিদ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন করা প্রয়োজন। 

আজ রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে-বাংলা নগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সাংবিধানিক নিয়মে সবকিছু করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। মানুষের ভোটের অধিকারের মাধ্যমেই তাদেরকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এর বাইরে আর কোনো সুযোগ নেই।

এসময় তিনি অভ্যুত্থানের ফল যেন নষ্ট না হয় সেজন্য জাতীয় ঐক্য দরকার বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর