সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন ফের চালু হচ্ছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৬:১৫ অপরাহ্ন

গত ১৯ জুলাই শিক্ষার্থীদের নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে ভাঙচুর চালায় অজ্ঞাত ব্যক্তিরা। মেরামতের পরে প্রায় তিন মাস পর মঙ্গলবার (১৫ অক্টোবর) খুলছে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় এক মাসেরও বেশি সময় ধরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। গত ২৫ আগস্ট থেকে মেট্রোরেল চালু হলেও এই দুটি স্টেশন বন্ধ ছিল।

পরে গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া মেট্রো স্টেশন পুনরায় চালু করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর