বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিএলে চতুর্থ সেঞ্চুরিয়ান মুর্শিদা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১:২৫ পূর্বাহ্ন

নারী বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চতুর্থ সেঞ্চুরিয়ান হলেন ওপেনার মুর্শিদা খাতুন।

এর আগে চলতি বিসিএলে সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক ও দিলারা আক্তার দোলা।

বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ম্যাচের দ্বিতীয় দিন আজ রাজশাহীতে ইস্ট জোনের বিপক্ষে সেঞ্চুরি করেন সেন্ট্রাল জোনের মুর্শিদা। ১৮১ বলে ১৩টি চারের সহায়তায় শতকে পা রাখেন বাঁ-হাতি ব্যাটার মুর্শিদা।

সেঞ্চুরির ইনিংসে দিন শেষে ১২২ রানে অপরাজিত আছেন মুর্শিদা। তার ২১৯ বলের ইনিংসে ১৬টি চার আছে। এতে ইস্ট জোনের ৩৫৪ রানের জবাবে দিন শেষে ২ উইকেটে ২৪২ রান করেছে সেন্ট্রাল জোন।

মুর্শিদার সাথে ৬৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক নিগার সুলতানা।

ম্যাচের প্রথম দিন দিলারার সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১৬ রান করেছিলো ইস্ট জোন। ১১টি চার ও ২টি ছক্কায় ১৩১ বলে ১০২ রান করেন দিলারা।  ইনিংসে ইস্ট জোনের সাথে জান্নাতুল ফেরদৌস তিথি ৬৫ ও শারমিন সুপ্তা ৬২ রান করেন। বল হাতে সেন্ট্রাল জোনের নাহিদা আকতার ৪টি উইকেট নেন।

দ্বিতীয় রাউন্ডের আরেক ম্যাচে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১১৩ রানে এগিয়ে নর্থ জোন। প্রথম ইনিংসে নর্থ জোনের ২৩৮ রানের জবাবে ২২০ রানে গুটিয়ে যায় সাউথ জোন। ১৮ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৪ উইকেটে ৯৫ রান করেছে নর্থ জোন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর