বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ

ফেব্রুয়ারিতে নারী বিপিএল আয়োজন করবে বিসিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হও্রয়ার পরই ফেব্রুয়ারিতে নারীদের বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, বোর্ড দেখতে চায় এ টুর্নামেন্টটা কেমন হয়।

ফাহিম বলেন, ‘ নারী ক্রিকেটটা কীভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারি -বোর্ড কিছুদিন ধরেই এ বিষয়ে চিন্তা করছিলো।  সেটা  মাথায় রেখেই  নারী বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করবো।’

প্রাথমিকভাবে তিনটি দল নিয়ে নারী বিপিএল শুরু করতে আগ্রহী বিসিবি। ডাবল-লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। তিন দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর শীর্ষ দু’দল সরাসরি ফাইনালে যাবে। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং একজন করে বিদেশি খেলোয়াড়কে খেলার অনুমতি দেওয়া হবে।

ফাহিম জানান, বিপিএল শেষ হবার পরপরই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা তিনটি দল নিয়ে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করবো। আমরা আট/নয় দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ করবো। প্রতিটি দল একে অপরের সাথে দু’বার মুখোমুখি হবে। আমরা ইতোমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এই ফরমেটের টুর্নামেন্ট নারী ক্রিকেটে কি প্রভার ফেলে  আমরা সেটা দেখতে চাই।  আশা করছি এটা দেশের নারী ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর