বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তি সমালোচক ব্রেন্ডন কারকে মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশনে ট্রাম্পের নিয়োগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)-র নেতৃত্ব দেওয়ার জন্য রিপাবলিকান ব্রেন্ডন কারকে নিয়োগ দিয়েছেন। তিনি এলন মাস্ক-সমর্থিত বড় প্রযুক্তির সমালোচক রোববার এক বিবৃতিতে তাকে “বাক স্বাধীনতার  বীর” বলে অভিহিত করা হয়।

ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।

ট্রাম্প বিবৃতিতে বলেন, কার “নিয়ন্ত্রক আইনের বিরুদ্ধে লড়াই করছেন যা আমেরিকানদের স্বাধীনতাকে স্তব্ধ করে দিয়েছে” এবং “নিয়ন্ত্রক আক্রমণের অবসান ঘটাবেন যা আমেরিকার চাকরির সৃষ্টিকর্তা এবং উদ্ভাবকদের পঙ্গু করে দিচ্ছে, এবং নিশ্চিত করবে যে এফসিস গ্রামীণ আমেরিকানদের জন্য সরবরাহ করে।

কার এক্সে (পূবের্র টুইটার) বলেছিলেন তিনি এফসিসি চেয়ারম্যানের ভূমিকা নিতে “বিনীত এবং সম্মানিত” বোধ করছেন।

তিনি অন্য একটি পোস্টে লিখেছেন “আমাদের অবশ্যই সেন্সরশিপ কার্টেল ভেঙে ফেলতে হবে এবং দৈনন্দিন আমেরিকানদের জন্য স্বাধীন ভাবে কথা বলার অধিকার পুনরুদ্ধার করতে হবে।’

কার ইতোমধ্যেই এফসিসি-তে সিনিয়র রিপাবলিকান ছিলেন। এটি একটি স্বাধীন সংস্থা যা টেলিভিশন এবং রেডিওর লাইসেন্স, হোম ইন্টারনেটের মূল্য নির্ধারণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যান্য যোগাযোগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করে।

এফসিসি চেয়ারের প্রতিযোগী হিসাবে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, তিনি ট্রাম্পের সবচেয়ে ধনী সমর্থক বিলিয়নিয়ার মাস্কের সাথে একটি জোট তৈরি করেন।

তিনি বিতর্কিত প্রজেক্ট ২০২৫ নথির একটি অধ্যায় রচনা করেন যাতে তিনি দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একটি দৃষ্টিভঙ্গি তৈরি করার কথা বলেন, যেখানে তিনি মেটা, গুগল এবং অ্যাপলের মতো বৃহত্তম প্রযুক্তি সংস্থাগুলোকে নিয়ন্ত্রণেরও আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর