বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিশেষ দূতের সাভার-আশুলিয়ায় পোশাক শিল্প পরিদর্শন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১০:১০ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) এ হাফিজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উভয়ে আজ রোববার সাভার ক্যান্টনমেন্টের শিল্প নিয়ন্ত্রণ সেল পরিদর্শন করেছেন।

এ সময় সাভারের জিওসি এবং তার স্টাফবৃন্দ শিল্পখাতের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চ্যালেঞ্জ এবং বিদ্যমান স্থিতিশীলতা বজায় রাখতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাদের ব্রিফ করেন।

বিশেষ সহকারী ও বিশেষ দূত দুটি কারখানা পরিদর্শন করেন। এসময় তারা শ্রমিকদের সাথে কথা বলেন এবং মালিক ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

এছাড়া তারা জোন কন্ট্রোল সেল পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর