বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

পেশাভিত্তিক সংগঠনের প্রতিনিধি- সংবিধান সংস্কার কমিশনের বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

সংস্কার বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে আজ চতুর্থ দিনের মতো সংবিধান সংস্কার কমিশনের সদস্যবৃন্দ কয়েকটি পেশাভিত্তিক সংগঠন এবং সংবিধান বিশেষজ্ঞদের সাথে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মতবিনিময় করেন।

কমিশনের দ্বায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো. সাব্বির মাহমুদ আজ এক বিজ্ঞপ্তিতে জানান, পেশাভিত্তিক সংগঠনসমূহের প্রতিনিধি হিসেবে আজ আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাংগঠনিক সম্পাদক ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ (ডিপিপিএইচ) এর সহ-সভাপতি ডা. ফয়জুল হাকিম ও সদস্য ডা. মো. হারুন- রশিদ।

বিকেলে মতবিনিময় সভায় সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন বিচারপতি মো. আবদুল মতিন, এডভোকেট হাসনাত কাইয়ুম, অধ্যাপক কে. শামসুদ্দিন মাহমুদ এবং আইন কমিশনের উপদেষ্টা এ কে মোহাম্মদ হোসেন।

মতবিনিময় সভাগুলোতে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ এবং মো. মুসতাইন বিল্লাহ অংশগ্রহণ করেন।

আগামী আরো কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময় সভা অব্যাহত রাখবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর