সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

পলাতক পুলিশ কর্মকর্তাদের অবস্থান এখনও শনাক্ত হয়নি: আইজিপি বাহারুল আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১:২০ অপরাহ্ন

আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ যেসব শীর্ষ পুলিশ কর্মকর্তারা পলাতক রয়েছে তাদের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি। তারা দেশে থাকলে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর পুলিশ হোডকোয়াটার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইজিপি জানান, মামলায় নাম থাকলেই পাইকারিভাবে কাউকে গ্রেফতার করা হবে না। নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। ইচ্ছাকৃতভাবে কেউ মিথ্যা মামলা দায়ের করলে বাদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এখন আগের মতো গুম-খুন বা আয়নাঘর নেই জানিয়ে পুলিশ প্রধান বলেন, এখন সাংবাদিকদের তথ্য দিতে বাধা নেই। যে সকল পুলিশ সদস্য এখনও আগের সংস্কৃতি মনের মধ্যে লালন করেন তাদের পরিবর্তন হওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া জনগণের সাথে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে বলেও জানান তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে পুলিশ তাদের কার্যক্রম অব্যহত রেখেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর