সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন জসীম উদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৫ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরুর এক মাসের মাথায় বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে চীনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা এই কূটনীতিক কাতার ও গ্রিসেও বাংলাদেশ মিশনের নেতৃত্ব দিয়েছেন।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে যোগ দিয়েছেন জসীম উদ্দিন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার প্রোফাইলসহ ছবিও যুক্ত করা হয়েছে।

ক্ষমতার পালাবদলে প্রশাসনে অনেক পরিবর্তনের মধ্যে শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ গত ২ সেপ্টেম্বর বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করা রাষ্ট্রদূত জসীম ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর করেছেন। ২০১৪ সালে ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে তিনি এনডিসি কোর্স সম্পন্ন করেন।

কনস্যুলার পরিষেবায় ইতিবাচক পরিবর্তন আনার স্বীকৃতিতে রাষ্ট্রদূত জসীম উদ্দিনের নেতৃত্বে এথেন্সে বাংলাদেশ দূতাবাস ২০১৮ সালে জনপ্রশাসন পুরস্কার পায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর