বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তারা মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দেশ ছাড়তে বলছে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকার যাচাইয়ে ইসরায়েল সফরে মোদি বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম করার উদ্যোগ নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

পতেঙ্গায় লরি পুকুরে, নিহত ২

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন

চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কনটেইনার লরি পুকুরে পড়ে গেলে লরির নিচে চাপা পড়ে আসাদুজ্জামান সানি (১৯) ও সাকিব (৬) নামে পথচারী মামা-ভাগ্নে নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার দিনগত রাত ৮টার দিকে পতেঙ্গা বিমানবন্দর সংলগ্ন  প্রজাপতি পার্কের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর রাত ১২টার দিকে শিশু সাকিবের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্ণফুলী ইপিজেড স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুন-উর-রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানবন্দর সড়কে প্রজাপতি পার্কের কাছে একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন পথচারীকে চাপা দিয়ে পুকুরে পড়ে যায়। এই সময় ঘটনাস্থলেই আসাদুজ্জামান নামের একজন নিহত হয়। পুকুরে নিখোঁজ থাকে শিশু সাকিব। ফায়ার সার্ভিস প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুরে লরির নিচে চাপা পড়ে থাকা শিশু সাকিবের লাশ উদ্ধার করে।

এই দুর্ঘটনায় আহতরা হলেন- নুরুল আমিন (২১), তাসপিয়া সুলতানা (২০), নুসরাত বেগম (৩৫) ও মো. ইমরান (৮)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনার সাথে জড়িত লরিচালক কামাল উদ্দিনকে আটক করেছে। দুর্ঘটনাকবলিত লরিটিও আটক করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর