সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলার ফি প্রদানে ক্রেডিট কার্ড সুবিধা চালু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১:২০ অপরাহ্ন

নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল গতকাল মঙ্গলবার থেকে সে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের কনস্যুলার ফি জমা দেয়ার ব্যবস্থা করেছে। কনস্যুলেট জেনারেলের সেবাকে আরো স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব করার অংশ হিসেবে এ সেবা চালু হলো। নিউইয়র্কের কনসাল জেনারেলের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের সরকার নির্ধারিত ফি জমা দেয়ার ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য ৩ শতাংশ ব্যাংক সারচার্জ প্রযোজ্য হবে। তবে একইসাথে মানি অর্ডারের মাধ্যমে ফি পরিশোধের প্রচলিত ব্যবস্থাও বহাল থাকবে।

সেবা  গ্রহীতাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারি ফি পরিশোধের এ সুবিধা গ্রহণের জন্য কনসাল জেনারেলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। গেল সেপ্টেম্বরে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে খরচ করেছেন ৭৭ কোটি টাকা। এর ফলে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেল ভারত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর