বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

তৃতীয় দফায় ১৫ দিন বাড়ছে আয়কর রিটার্ন জমার সময়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে দুই দফা সময় বাড়িয়েও জমা পড়েনি প্রত্যাশিত রিটার্ন। ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় ১৫ দিন বাড়াতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ–সংক্রান্ত আদেশ জারি করবে এনবিআর।
রিটার্ন জমার সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিটার্ন জমার সময় বাড়ানোর বিষয়ে একটি সারসংক্ষেপ এরই মধ্যে অর্থ উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমানে ১ কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতি বছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন। চলতি বছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়।

গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে গত ২৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ১২ লাখ অনলাইন রিটার্ন জমা পড়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান।

এ বিষয়ে এনবিআরের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সময় বাড়ানো হবে। ২৭ জানুয়ারি পর্যন্ত ৩৪ লাখেরও বেশি রিটার্ন জমা পড়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর