সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে সরকার: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকার আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের সম্মান জানাবে।
সোমবার ডাক  ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে  ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে অনুষ্ঠিতব্য স্মরণসভা আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, স্মরণসভায় শহীদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে। স্মরণসভায় ‘বাংলা ব্লকেড’, ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘লং মার্চ টু ঢাকা’ এই তিনটি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে কারণ শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে।
তিনি বলেন, স্মরণসভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন তা জুলাই গণআন্দোলনের আবহ তৈরি করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক অনুষ্ঠানের বিভিন্ন ডিজাইন নিয়ে তার মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, স্মরণসভার ফোকাল পয়েন্ট হিসেবে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম দায়িত্ব পালন করবেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর