বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

চীনা নৌবহর শুভেচ্ছা সফরে বাংলাদেশে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৭:০২ অপরাহ্ন

চীনা নৌবাহিনীর জাহাজ কিউই জিগুয়াং ও জিং গ্যাংশান শুভেচ্ছা সফরের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আজ শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বন্দরে প্রশিক্ষণ নৌবহরকে স্বাগত জানান।

ঢাকার চীনা দূতাবাস জানায়, চট্টগ্রাম বন্দরে চীনা দূতাবাসের কূটনীতিক, ব্যবসায়ী, কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধি এবং চীনা নাগরিকরা এ সময়  উপস্থিত ছিলেন। চীনা নাগরিকরা বিপুল উৎসাহে চীন ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। তারা চীনা নৌবাহিনীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে চীন-বাংলাদেশের বন্ধুত্ব  যেন দীর্ঘজীবী হয়, তা প্রত্যাশা করেন। নৌ বহরের চারদিনের শুভেচ্ছা সফরকালে চীন ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়াতে একযোগে কাজ করবে।

চীনের নৌবহর চার বছর পর বাংলাদেশে শুভেচ্ছা সফরে এলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর এটিই প্রথম কোনো বিদেশি নৌবহরের বাংলাদেশ সফর। চীন-বাংলাদেশ বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করার জন্য এ সফরটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর