রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

এইচএসসির স্থগিত বিষয়গুলোর পরীক্ষা বাতিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত হওয়া বিষয়গুলো অনিবার্য কারণে বাতিল করেছে বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আজ রাতে বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের  চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রফেসর তপন কুমার সরকার বাসস’কে জানান, ‘এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত বিষয়গুলোর ফলাফল কিভাবে তৈরি হবে তা চূড়ান্ত করে শিগগিরই জানিয়ে দেয়া হবে।’ আমরা দু-এক দিনের মধ্যে বোর্ড কন্ট্রোলারদের নিয়ে  বৈঠকে করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে আজ মঙ্গলবার  দুপুরে  শিক্ষা উপদেষ্টা  ওয়াহিদউদ্দিন মাহমুদের  সভাপতিত্বে এক  জরুরী বৈঠকে এসএসসি ও সমমানের স্থগিত  পরীক্ষাগুলোর বিষয়ে জরুরী বৈঠক হয়েছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর