শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রে কোম্পানি ব্যতীত সব ধরনের করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আরও এক মাস বাড়িয়েছে।  মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুসারে, কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতারা এখন ৩১ জানুয়ারী, ২০২৫ পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই তাদের রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর অপর এক আদেশে কোম্পানি শ্রেণির করদাতাগণের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরো এক মাস বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে।

এর আগে এনবিআর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা যথাক্রমে ৩১ ডিসেম্বর এবং ১৫ জানুয়ারি নির্ধারণ করেছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর