বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কাঁঠাল খাওয়া যাদের জন্য ক্ষতিকর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৯:১৫ অপরাহ্ন

গ্রীষ্মকালীন লোভনীয় ফল কাঁঠাল। এই মৌসুমে প্রায় সবাই কাঁঠাল খেতে পছন্দ করেন। এতে পানি ও ফাইবারের পরিমাণ অনেক বেশি। কাঁঠালের প্রতিটি অংশেই রয়েছে প্রচুর পুষ্টিগুণ। কাঁঠালের কোয়া, কাঁঠালের কাণ্ড কিংবা কাঁঠালের বীজ—সবই খাওয়া যায়। কাঁঠালের ভেতরে থাকা নানা পুষ্টিগুণ আমাদের সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষা করে। 

তবে বিশেষ করে কাঁঠাল খাওয়া পুরুষদের জন্য অনেক উপকারী। এই ফল পুরুষদের স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে এবং উর্বরতা বৃদ্ধি করে। তা ছাড়া ত্বক ও চুলের সমস্যায় ভোগা পুরুষদের জন্য কাঁঠাল খাওয়া বেশ উপকারী। এ ছাড়া কাঁঠাল রাতকানা রোগীদেরও বিভিন্নভাবে সাহায্য করে। পাশাপাশি, এটি রক্তাল্পতার সমস্যাও নিয়ন্ত্রণে রাখে।

ভিটামিনে ভরপুর এই কাঁঠালের উপকারিতা প্রায় সবাই জানেন। তবে এত উপকারিতা সত্ত্বেও অনেকের স্বাস্থ্যের জন্য কাঁঠাল বিপজ্জনক হতে পারে। তাদের অবশ্যই কাঁঠাল থেকে দূরে থাকতে হবে

 কাঁঠাল থেকে দূরে থাকবেন যারা

* হজমের সমস্যায় ভুক্তভোগীদের কাঁঠাল খাওয়া থেকে দূরে থাকা উচিত। একইভাবে, যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্যও কাঁঠাল খাওয়া ক্ষতিকর হতে পারে। এটি রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

* এই কারণেই ডায়াবেটিক রোগীদের বেশি পরিমাণে কাঁঠাল খাওয়া একেবারেই ঠিক নয়। গর্ভবতী নারীদেরও কাঁঠাল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। যাদের গর্ভাবস্থায় রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে, তাদের কাঁঠাল এড়িয়ে চলাই ভালো।

* গর্ভবতী নারীরাও কাঁঠাল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যেহেতু কাঁঠাল রক্ত জমাট বাঁধার গতি বাড়িয়ে দেয়, তাই যাদের রক্ত সম্পর্কিত কোনো সমস্যা রয়েছে, তাদের কাঁঠাল না খাওয়াই ভালো।

* যারা পেটে ব্যথা, যক্ষ্মা, হজমের সমস্যা কিংবা ওভেরিয়ান সিস্টে ভুগছেন, তাদেরও কাঁঠাল এড়িয়ে চলা উচিত। যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন কিংবা যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদেরও এই ফল না খাওয়াই ভালো।

পুষ্টিবিদদের মতে, যাদের হজমের সমস্যা রয়েছে বা ডায়াবেটিসের মতো রোগ আছে, তাদের জন্য কাঁঠাল খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষত, গর্ভবতী নারীদের কাঁঠাল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। সূত্র : নিউজ ১৮


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর