বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

উত্তরায় ১২ ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

ঢাকা-আশুলিয়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উত্তরা এলাকার পেশাদার ছিনতাইকারী চক্রের ১২ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো, মোহাম্মদ রুবেল (২৭), মো. মুছা মৃধা (২২), মো. রাজন (১৯), জুয়েল (২৬), মো. কাশেম (৪১), টুটুল আলী (৪০), মো. সুজন (২২), মো. শাওন হাওলাদার (৩০), মো. রিপন (২৫), ওমর ফারুক (২২), শাকিল (২৩) ও  মো. নাজমুল হাসান (২৫)।

রোববার মাঝরাতে উত্তরা পশ্চিম থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, কতিপয় দুষ্কৃতকারী উত্তরা ৯নং সেক্টরের ঝিলপাড় শাপলা মসজিদের উত্তর পাশে ঢাকা-আশুলিয়া মহাসড়কে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে-এমন খবরে একটি আভিযানিক দল দ্রুত সেখানে পৌঁছে ১২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি ধারালো লোহার চাপাতি ও দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল, মুছা, জুয়েল ও কাশেমের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম, তুরাগ ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর