শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

বিসিবিতে নির্বাচন হতে পারে অক্টোবরে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন  হতে পারে। 

গুঞ্জন উঠেছে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখেই নির্বাচন বাতিল করে অ্যাডহক কমিটি গঠনের চিন্তাভাবনা চলছে। এই প্রেক্ষাপটে গত ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদে নামে ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’।

এদিকে বিসিবি নির্বাচন নিয়ে হঠাৎ আলোচনায় এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাঁর নির্বাচনী মাঠে প্রবেশ নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।

এমন পরিস্থিতিতে আজ সোমবার সিলেটে বোর্ড সভায় বসেছে বিসিবি। সেখানে নির্বাচন এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর