মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত ওই দুই পুলিশ সদস্য পাবনা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানিয়েছে, আজ বেলা ১২টার দিকে পাবনার ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েস মোটরসাইকেলযোগে কুষ্টিয়া অভিমুখে রওনা দেন।

এসময় পথে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। তবে ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা যায়নি।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে আটক করা যায়নি কাভার্ডভ্যানটি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। নিহত মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলায় ও কয়েস উদ্দিনের বাড়ি রাজশাহীর তানোর থানা এলাকায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর