শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

১৭তম এশিয়া কাপে বাংলাদেশের দুই আম্পয়ার সোহেল ও মুকুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

আজ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এশিয়া কাপের ১৭তম আসরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সোমবার গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে। 

এবারের এশিয়া কাপে মোট দশজন আম্পায়ার দায়িত্ব পালন করবেন। তালিকায় আছেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল।

বাংলাদেশি দুই আম্পায়ারের সাথে আরও থাকছেন পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলংকার রবীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পল্লিয়াগুরুগে, আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজাতুল্লাহ সাফি, ভারতের রোহান পণ্ডিত ও বিরেন্দার শর্মা।

পুরো আসরে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের এন্ড্রু পাইক্রফট ও ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।

টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান ও রুচিরা পল্লিয়াগুরুগে।  ম্যাচে আহমদ পাকতিন এবং ইজাতুল্লাহ সাফি টিভি আম্পায়ার এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন পাইক্রফট।

সুপার ফোর ও ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেনি এসিসি।

এবারের এশিয়া কাপে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে মাঠের লড়াইয়ে নামবে। ‘এ’ গ্রুপে আছে-ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে আছে-বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং।

আবু ধাবিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কাল মুখোমুখি হবে আফগানিস্তান-হংকং। ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর