বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

ছিনতাই সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সার্বিক নির্দেশনায় গত রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে সোমবার এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

রমনা বিভাগে আট জন, মতিঝিল বিভাগে ১৪ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ১০ জন, তেজগাঁও বিভাগে ১৯ জন, মিরপুর বিভাগে চারজন, উত্তরা বিভাগে আটজন ও গুলশান বিভাগে চারজনসহ মোট ৯৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে বিগত ২৪ ঘন্টার বিভিন্ন সময়ে উল্লিখিত থানার মোবাইল টিমসমূহ পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর