বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যেভাবে সানস্ক্রিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

তীব্র রোদের দিনে সানস্ক্রিনের কদর বেড়ে যায়। সূর্যের অতিবেগুনি রশ্মীর নেতিবাচক প্রভাব থেকে ত্বককে সুরক্ষা দেয় এই প্রসাধনী । তবে কতটুকু সুরক্ষা দেবে তা নির্ভর করে সানস্ক্রিনে থাকা এসপিএফ ফ্যাক্টরের ওপর।

সানস্ক্রিন ব্যবহারের ভালো দিক: সানস্ক্রিন ত্বকে ট্যান পড়তে দেয় না।  এই ক্রিম সূর্যের অতিবেগনি রশ্মি ইউভিএ এবং ইউভিবি-র ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। ত্বকের ক্যানসারের ঝুঁকি কমায়। এ ছাড়া সানস্ক্রিন ব্যবহার কলে ত্বকে অকালে বয়সের ছাপ পড়ে না।

সানস্ক্রিন ব্যবহার করার নিয়ম

এক. সানস্ক্রিন ব্যবহারের আগে ত্বকে ময়েশ্চারাইজার মেখে নিন।

দুই. শুধুমাত্র মুখে নয়, গলা, কান, হাত ও পা, অর্থাৎ, শরীরের খোলা অংশে সানস্ক্রিন লাগানো জরুরি।

তিন. রান্না করার সময়ে আগুনের তাপ থেকে সুরক্ষা পেতে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।

চার. সানস্ক্রিন মেখে টানা দুই ঘণ্টার বেশি রোদে থাকতে হলে ওয়েট টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে নিয়ে আবার সানস্ক্রিন মাখতে হবে।

পাঁচ. বাড়ি থেকে বের হওয়ার আধা ঘণ্টা আগেই সানস্ক্রিন মেখে নিন। তা হলে তা ত্বকে ভালো ভাবে মিশে যাবে।

মনে রাখুন: সব সময় সানস্ক্রিন ব্যবহার করা ভালো নয়। দিন সানস্ক্রিন ছাড়াই কমপক্ষে ১৫ মিনিট রোদে থাকুন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর