বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইফতারে সুস্থ থাকার সেরা দাওয়াই ডাবের পানি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৮:১৪ অপরাহ্ন

এপ্রিল শুরু হতেই রোদের দাবদাহ বেশ টের পাচ্ছেন রোজাদাররা। রোদের তাপে ঝলসে যাচ্ছে গা।

ইফতারে স্বাদ বদলের জন্য ডাবের পানির শরবত দারুণ উপকারী। এক কথায় ইফতারে সুস্থ থাকার সেরা দাওয়াই ডাবের পানি। এটি পান করার পর আপনি তরতাজা বোধ করবেন। বিভিন্ন উপায়ে আপনি ডাবের পানির শরবত বানিয়ে নিতে পারেন। চলুন রেসিপি জেনে নিই-

ডাবের শাঁসের শরবত

ডাবের পানি আলাদা করে রাখুন। ডাবের শাঁস বের করে নিন। ব্লেন্ডারে ডাবের শাঁসের সঙ্গে ডাবের জল ব্লেন্ড করে নিন। এতে বিট লবণ মিশিয়ে পরিবেশন করুন ডাবের শাঁসের শরবত। এই শরবত ফ্রিজে রেখে খেতে পারেন। স্বাদ আরও বেড়ে যাবে।

সবজা সিড ও ডাবের পানি

একটি কাপে অর্ধেক পানি নিন। এরপর এক চামচ সবজা বীজ (তুলসীর বীজ) ভিজিয়ে রাখুন। একটি গ্লাসে প্রথমে লেবুর স্লাইস দিয়ে দিন। গ্লাসে ১০টি তুলসি পাতা ফেলে দিন। এবার তাতে দুই চামচ ভেজানো সবজা বীজ মিশিয়ে দিন। এবার গ্লাস ভর্তি করে ডাবের পানি দিন। এই শরবতে আপনি ইফতারে তরতাজা বোধ করবেন।

এবার চলুন জেনে নেওয়া যাক ডাবের পানির কিছু গুণাগুণ:

*অতিরিক্ত গরমে ও রোজা রাখলে আমাদের শরীর খুব শুষ্ক ধরনের হয়ে যায়। ডাবের পানি শরীরকে ডি-হাইড্রেশনের হাত থেকে বাঁচায়। ফলে শরীর থাকে আর্দ্র ও পানির চাহিদাও মেটায়।
* যাদের ডায়াবেটিস রয়েছে তারাও অনায়াসে ডাবের পানি পান করতে পারেন, কারণ ডাবের পানিতে চিনি থাকে না। পাশাপাশি ফাইবারে ভরপুর, কাজেই খাবার হজমে সাহায্য করে।
* ভিটামিন ‘সি’, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। ডাবের পানি এই সবকটাই রয়েছে।
* রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতেও ডাবের পানি বেশ উপকারী।
* ডাবের পানি সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর