বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢামেকে একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন এক নারী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দিয়েছেন মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামে এক নারী।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে ৬ সন্তানের জন্ম দেন তিনি।

প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানায়, তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার স্বামী মো. হানিফ কাতার প্রবাসী। প্রিয়ার গর্ভধারনের ২৭ সপ্তাহ চলছিল। এলাকাতেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন৷ সেখানে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানতে পারি এক-দুটি নয়; পাঁচ সন্তান গর্ভে রয়েছে।

তিনি আরও জানান, গত ৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে প্রিয়া নিজের বড় বোন লিপির বাসায় আসেন। সেখান থেকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। সর্বশেষ গতরাতে ব্যাথা শুরু হলে দ্রুত ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়। রোববার সকাল ৯টার দিকে নরমালে ৬টি সন্তান প্রসব করেন তিনি।

স্বজনরা জানায়, এরমধ্যে ৩টি ছেলে আর ৩টি মেয়ে নবজাতক। তবে তাদের অবস্থা কিছুটা খারাপ থাকায় চিকিৎসকরা ঢাকা মেডিকেলের এনআইসিইউতে ৩ নবজাতকে রেখেছেন। সিট ফাঁকা না থাকায় বাকি ৩ জনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, সকালে এক মা স্বাভাবিকভাবে ৬ নবজাতকের জন্ম দিয়েছেন। গর্ভধারণের ২৭ সপ্তাহের চলছিল তার। বাচ্চাগুলো অপরিপক্ক ছিল। যাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত।

তিনি বলেন, আমাদের এনআইসিইউতে ৩টি বেড খালি থাকায় ৩ নবজাতককে রাখা সম্ভব হয়েছে। এখানে বেড খালি হলে বাইরের হাসপাতালে যে নবজাতকদের নিয়ে রাখা হয়েছে তাদেরকেও এখানে নিয়ে আসা হবে। এর মধ্যে ২ নবজাতের অবস্থা আশঙ্কাজনক।-দেশ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর