বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ওষুধ শিল্প সমিতির নতুন সভাপতি আব্দুল মুক্তাদির, মহাসচিব ড. জাকির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, মহাসচিব নির্বাচিত হয়েছেন ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান।

তারা আগামী ২০২৭ পর্যন্ত দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সভায় ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন সিনিয়র সহ-সভাপতি এবং রেনাটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস কায়সার কবীর সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

১৫ মার্চ বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির ৫৪তম বার্ষিক সাধারণ সভায় সমিতি’র ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- হাডসন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এস এম শফিউজ্জামান, গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়াম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: হারুনুর রশীদ, ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এম এ হায়দার হোসেন, সেনেভিয়া ফার্মা পিএলসি’র চিফ সিইও এস এ রাব্বুর রেজা, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ভ্যাকসিন ডিভিশনের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির, নিপ্রো জেএমআই ফার্মার ব্যবস্থাপনা পরিচালক, মো: আবদুর রাজ্জাক, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও সিমিন রহমান, এসিআই’র সিওও এম মহিবুজ্জামান, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো: নাসের শাহরিয়ার জাহেদী, ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের (কেমিক্যাল ডিভিশন) ইডি মো: মিজানুর রহমান, দি একমি ল্যাবরেটরীজের পরিচালক ফাহিম সিনহা, এরিস্টোফার্মার পরিচালক আহমেদ ইমতিয়াজ হাসান, জেনারেল ফার্মাসিউটিক্যালসের (ইউনিট-২) ব্যবস্থাপনা পরিচালক রাফিদুল হক, মিনারা এপিআই’র উপ ব্যবস্থাপনা পরিচালক আরাফাত জাহিদ ইবনে শফি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর