বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটিতে সিলেটে ২৮৭টি স্বাভাবিক সন্তান প্রসব

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১:০২ পূর্বাহ্ন

 ঈদুল ফিতরের ছুটিতে সিলেট অঞ্চলে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু ছিল। চার জেলার ১৫০টি কেন্দ্রে সাত দিনে ২৮৭টি নরমাল ডেলিবারি হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্ এ কথা জানান।

তিনি জানান, ২৮ মার্চ থেকে সরকারি ছুটি থাকলেও পরিবার পরিকল্পনা বিভাগের অধীন জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের সব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু ছিল। এই সময়ে বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়া হয়েছে। ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে ২৮৭টি স্বাভাবিক সন্তান প্রসব, ৭৩৯ জন মা-কে গর্ভকালীন সেবা, ৪১৪ জনকে প্রসবোত্তর সেবা দেওয়া হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক কিশোর-কিশোরী, ৫ বছরের নিচে শিশু ও সাধারণ রোগীদেরকে সেবা প্রদান করা হয়েছে।

সিলেট বিভাগের চার জেলার সব উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ-এফপি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ সংশ্লিষ্ট সবাইকে এই সাত দিন বিশেষ পর্যবেক্ষণ করতে হয়েছে।

জানা গেছে, সিলেট বিভাগে চারটি জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ের যথাক্রমে সিলেটে ৩৫টি, সুনামগঞ্জে ৪৬টি, মৌলভীবাজারে ২৭টি ও হবিগঞ্জে ৪২টিসহ বিভাগে মোট ১৫০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্র সার্বক্ষণিক (২৪/৭) সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা ছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর