বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ৮

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৭ অপরাহ্ন

কক্সবাজার সদরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী পিএমখালি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র,  তিনটি একনলা বন্দুক, দুটি এলজি,  তিনটি পিস্তল ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল এমো, ৩৯টি কার্তুজ, পাঁচটি দা, একটি চেইন, একটি চাইনিজ কুড়াল ও দুটি কিরিচ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কলিম উল্লাহ (৩৪), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান শরীফ লাদেন (২০), মো. শাহিন (২৩), মো. মিজান (২০), আব্দুল মালেক (৪৮), আব্দুল হাই (২৪) এবং আব্দুল আজিজ (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর  সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবুল কালাম চৌধুরী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর